shssudpur1914@gmail.com
DISE 19251107105 H.S. Code 104372 Index No. H4-072
+91 03453297043
আচরণ বিধি · School Life

Student Code of Conduct

Every student of Sudpur High School is expected to know and follow these rules — they exist to keep our campus safe, disciplined and a good place to learn for everyone.

আচরণ বিধি

Rules of Conduct

As per the school's printed annual diary / handbook. Parents and guardians are requested to go through these with their ward.

1
প্রত্যেক ছাত্র-ছাত্রী তাদের বিদ্যালয়, শিক্ষক-শিক্ষিকা, অফিসকর্মী ও সহাধ্যায়ী ছাত্র-ছাত্রীদের প্রতি দায়িত্ব সম্পর্কে যত্নবান হবে এবং তা যথাযথ মর্যাদায় পালনে ব্রতী হবে।
Every student shall be mindful of their responsibilities towards the school, teachers, office staff and fellow students, and shall strive to fulfil them with due respect.
2
প্রত্যেক ছাত্র-ছাত্রী নিয়মিত উপস্থিত হবে। কমপক্ষে ৭৫ শতাংশ দিন উপস্থিত বাধ্যতামূলক, অন্যথায় পরীক্ষায় বসার অনুমতি পাওয়া যাবে না।
Every student must attend school regularly. A minimum of 75% attendance is compulsory — otherwise permission to sit for examinations will not be granted.
3
প্রত্যেক ছাত্র-ছাত্রী নিয়মিত স্কুল ইউনিফর্ম পরিধান করিবে।
Every student shall wear the school uniform regularly.
4
প্রত্যেক ছাত্র-ছাত্রী নিয়মিত প্রার্থনা সভায় যোগদান করবে।
Every student shall attend the morning assembly regularly.
5
প্রত্যেক ছাত্র-ছাত্রী শ্রেণিকক্ষে নিয়মশৃঙ্খলা রক্ষা করবে এবং সেখানে মনিটরের নির্দেশ মান্য করবে।
Every student shall maintain discipline in the classroom and follow the class monitor's instructions.
6
ছাত্র-ছাত্রীরা বিদ্যালয় চলাকালীন অথবা বিদ্যালয় প্রাঙ্গণে ঘোরাঘুরি করবে না। এমনকি শ্রেণিকক্ষে দরজার সামনে সমবেত হবে না।
Students shall not wander about during school hours or within the school premises, nor gather in front of classroom doors.
7
ছাত্র-ছাত্রীরা শ্রেণিকক্ষ, বিদ্যালয় প্রাঙ্গন, পায়খানা, বাথরুম পরিষ্কার রাখার দায়িত্বে যত্নবান হবে। অযথা যেখানে সেখানে কাগজের টুকরো, খাবারের প্যাকেট ও অন্যান্য অব্যবহারযোগ্য কিছু ফেলবে না। নির্দিষ্ট ডাস্টবিন ব্যবহারে যত্নবান হবে।
Students shall be responsible for keeping classrooms, the school premises, and toilets/washrooms clean — not littering paper scraps, food wrappers or other waste, and using the designated dustbins.
8
বিদ্যালয়ের সম্পত্তি রক্ষা করার বিষয়ে প্রত্যেক ছাত্র-ছাত্রী যত্নবান হবে।
Every student shall take care to protect school property.
9
বিদ্যালয়ের অপ্রয়োজনীয় বস্তু (যেমন, মোবাইল ফোন, ক্যালকুলেটর, মিনি গেমস প্লেয়ার) ব্যবহার করবে না।
Students shall not use unnecessary items at school, such as mobile phones, calculators, or mini game players.
10
যে সকল ছাত্র-ছাত্রী বাইসাইকেল ব্যবহার করে তারা প্রত্যেকে নিজ নিজ বাইসাইকেল বিদ্যালয়ের সাইকেল স্ট্যান্ডে রাখবে। যেখানে সেখানে সাইকেল রাখা নিষিদ্ধ।
Students who use bicycles must park their own cycle at the school's cycle stand — parking anywhere else is prohibited.
11
বিদ্যালয়ে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন সেবা ও সমাজ সচেতনমূলক অনুষ্ঠানে যোগদান করা বাধ্যতামূলক।
Participation in sports, cultural programmes, service activities and social-awareness events at school is compulsory.
12
শৃঙ্খলা আনে সাফল্য। তাই প্রত্যেক ছাত্র-ছাত্রী বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা মেনে বিদ্যালয়কে গৌরবান্বিত করার মন্ত্রে দীক্ষিত হবে।
Discipline brings success — every student shall follow the school's rules and discipline, and commit to bringing honour to the school.
13
জলের ট্যাপ এর বেসিনে কোন নোংরা ফেলবে না এবং ব্যবহারের পর ট্যাপ অবশ্যই বন্ধ করবে। জলের অপচয় বন্ধ করে জল সংরক্ষণে সহযোগিতা করবে।
No waste shall be thrown into wash-basins, and taps must be turned off after use. Students shall help conserve water by preventing wastage.
14
মিড-ডে-মিল খাবার পর স্থান অপরিষ্কার রাখবে না; অতিরিক্ত খাবার নিয়ে খাবার অপচয় করবে না; যদি কোনদিন খাবার সম্পূর্ণ না খেতে পারো তবে নির্দিষ্ট জায়গায় ফেলবে। যেখানে সেখানে খাবার ফেলবে না।
The eating area must be left clean after the Mid-Day Meal. Do not waste food by taking more than needed; if food is left uneaten on any day, dispose of it only in the designated place — never litter it around.
15
কোন অবস্থাতে বিদ্যালয়ের সম্মুখভাগের পুকুরে কোন শিক্ষার্থী নামবে না। যদি কেউ ভুল করেও নেমে পরে তবে তার অভিভাবককে সাক্ষাতের জন্য বলা হবে।
Under no circumstances shall any student enter the pond in front of the school. If a student does so even by mistake, their guardian will be called in to meet the school.
16
প্রত্যেক শিক্ষার্থী প্রত্যহ একটি নির্দিষ্ট মাপের পরিষ্কার জলের বোতল আনবে যাতে বার বার বাইরে যেতে না হয়।
Every student shall bring a clean water bottle of a fixed size daily, so they do not need to repeatedly step out for water.
17
বিদ্যালয়ে কোন ছাত্র-ছাত্রী মোবাইল ফোন আনবে না। মোবাইল ফোন কারও কাছে পাওয়া গেলে তা বাজেয়াপ্ত হবে।
No student shall bring a mobile phone to school. If a mobile phone is found with any student, it will be confiscated.
⚠️

বিঃদ্রঃ — বিদ্যালয় কর্তৃপক্ষের প্রয়োজনে এই আচরণ বিধিতে পরিবর্তন আনা হতে পারে। (The school authority reserves the right to amend this Code of Conduct as required.)

Questions about school policy?

Reach out to the H.M. Desk or Contact Us for anything about student discipline, admissions, or day-to-day school life.